ইলন মাস্কের বিরুদ্ধে অ্যালকন এন্টারটেইনমেন্টের মামলা
অনুমতি ছাড়া সিনেমার দৃশ্যের আবহ নকল করার অভিযোগে ইলন মাস্কের বিরুদ্ধে মালা করেছে ‘ব্লেড রানার ২০৪৯’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান অ্যালকন এন্টারটেইনমেন্ট। মামলায় টেসলাসহ ওয়ার্নার ব্রোস ডিসকভারির নামও যুক্ত করা হয়েছে।
খবরে বলা হয়, গত ১০ অক্টোবর ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে রোবোট্যাক্সি ও রোবোভ্যানের প্রোটোটাইপ উন্মোচন করেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। ‘উই রোবট’ নামের সেই অনুষ্ঠানে হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ব্লেড রানার ২০৪৯’ এর দৃশ্যের আবহে রোবোট্যাক্সির ছবি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে ইলন মাস্ক ও টেসলা অ্যালকন এন্টারটেইনমেন্টের কাছে ‘ব্লেড রানার ২০৪৯’ সিনেমার আইকনিক ছবি ব্যবহারের অনুমতি চাইলেও প্রতিষ্ঠানটি অনুমতি দেয়নি। পর অনুমতি ছাড়াই সিনেমাটির ছবির আবহে রোবোট্যাক্সির ছবি প্রকাশ করা হয়।
ডিবিটেক/বিএমটি







